সময় কলকাতা ডেস্ক: জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন সুবীর শীল নামে প্রতিবাদী ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্চল্য বারাসাত পুরসভার শ্রীকৃষ্ণপুর এলাকায়। গণ্ডগোলের খবর পেয়েই অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।

বারাসাত থানার শ্রীকৃষ্ণপুর এলাকার একটি বাড়িতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জুয়ার আসরে বসত বলে অভিযোগ । দীর্ঘদিন ধরে শম্ভু দাস তাঁর বাড়িতে দিন রাত বাইরে থেকে বিভিন্ন রকম লোকজন এসে এই অসামাজিক কার্যকলাপ চলাত । সোমবার সকালে স্থানীয় এক যুবক তথা সদ্য শেষ হওয়া পুরনির্বাচনের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুবীর শীল এই ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ প্রতিবাদ করতে গেলেই তার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত শম্ভু দাস । তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ । শারীরিক অসুস্থতার কারণেই বারাসাত হাসপাতালে ভর্তি প্রতিবাদী। তাঁর অভিযোগ, বাড়ির সামনে জুয়ার বোর্ডের প্রতিবাদ করায় মারধর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার গোটা বিষয়টি কাউন্সিলরের নজরে আছে তারপরেও দিনের পর দিন এইভাবে অসামাজিক কার্যকলাপ চলে আসছে এই এলাকায় । এদিকে গোটা ঘটনায় কাউন্সিলর তপন দাশগুপ্ত জানিয়েছেন স্থানীয় মানুষজন তাঁকে ফোন করেছিল। তিনি সেই মোতাবেক প্রশাসনের দ্বারস্থ হয়ে পুলিশ পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও এই অসামাজিক কার্যকলাপ চলছিল। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত ।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের