Home » মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এলাকার বাসিন্দাদের

মেয়েকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এলাকার বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্ক : মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠলো সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোদপুরের রাসমণি এলাকার এক আবাসনে।ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে খড়দহ থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মেয়েটির শারীরিক পরীক্ষা হলে সেখানেও ধর্ষণের প্রমাণ মেলে বলে অভিযোগ। ধৃত কে সোমবার ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরের রাসমণি এলাকায়।

সোদপুরের রাসমণি এলাকার এক আবাসনে দীর্ঘদিন ধরেই নিজের স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করে আসছিলেন অভিযুক্ত বাবা। পুলিশ সূত্রে খবর বাড়িতে ছোটো মেয়ে ও স্ত্রীয়ের অনুপস্থিতিতে প্রায়শই বাবার লালসার স্বীকার হতেন বড় মেয়ে। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলায় রবিবারই এই পৈশাচিক ঘটনা চোখে পড়ে ছোটো মেয়ের। পুরো ঘটনার বিবরণ সে তার মাকে জানাতেই, স্বামীর বিরুদ্ধে খড়দহ থানায় গোটা ঘটনার অভিযোগ জানান স্ত্রী। স্ত্রীয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে আটক করে খড়দহ থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।

About Post Author