Home » জেনে নিন তরমুজের বীজ খাওয়ার ৩ টি উপকারিতা!

জেনে নিন তরমুজের বীজ খাওয়ার ৩ টি উপকারিতা!

সময় কলকাতা ডেস্কঃতরমুজে রয়েছে প্রচুর উপকারি গুণ।কিন্তু তরমুজ খেয়ে আপনি কি বীজ ফেলে দিচ্ছেন? ভুল করছেন! সেটা করবেন না। কেননা তরমুজের বীজটাই আসল।যা খেলে হার্ট থাকবে বিন্দাস।ব্লাড সুগারও থাকবে নর্মাল।পাশাপাশি তরমুজের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তিও বাড়াতে সাহায্য করে। এছাড়াও ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে তরমুজে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।আসুন জেনে নেওয়া যাক তরমুজের বিজের উপাদান গুলি।

তরমুজের বীজে ভিটামিন বি
আমেরিকার ক্যানসার সোসাইটির রিপোর্ট বলছে, খাবারকে এনার্জিতে পরিণত করে ভিটামিন বি।সারাদিনে যে পরিমাণ প্রোটিন প্রয়োজন, তার ৬০ শতাংশ পাওয়া যায় এককাপ তরমুজের বীজে।এই বীজে প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে।ফলে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে খুব দ্রুত।পাশাপাশি করোনারি হার্টের সমস্যার চিকিৎসার ক্ষেত্রেও তরমুজের বীজ জরুরি উপাদান।

তরমুজের বীজে মিনারেলস
তরমুজের বীজে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম।ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট বলছে, ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে।তাই তরমুজের বীজ যদি খেতে পারেন তাহলে শরীরে জলের ঘাটতি মিটবে।

তরমুজের বীজে আয়রন
প্রোটিনের পাশাপাশি তরমুজের বীজে রয়েছে প্রচুর আয়রন।যা চুলের শক্তি বাড়ায় এবং চুল পড়া কমায়।তরমুজের বীজ খেলে চুল পাতলা হয় না।এছাড়াও একটি পাত্রে একমুঠো তরমুজের বীজ নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে অল্প আঁচে ৪৫ মিনিট ফুটিয়ে ঢেকে রাখতে হবে।ঠান্ডা হলে সেই জল খাওয়া যেতে পারে।প্রতিদিন এই জল খেলে ডায়াবেটিস এর মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।তরমুজের শুকনো বীজ চায়ের সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে।

About Post Author