জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতাঃ বোলপুর গণধর্ষণের মামলায় প্রধান অভিযুক্তদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বোলপুর আদালত।বাবা সহ চার জনের বিরুদ্ধে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ দায়ের করে ছিল এক আদিবাসী নাবালিকা।গুরুতর অসুস্থ নির্যাতিত নাবালিকা বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
বীরভূম জেলার বোলপুর মহকুমার মুলুক এলাকায় আদিবাসী পাড়ায় এক পরিবার এলাকার সিয়ান মুলুক পঞ্চায়েতের তৃণমূল সদস্য দীপ্তিমান ঘোষের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়ে ছিলেন।অভিযোগ সেই ঋণ শোধ দেওয়ার জন্য লাগাতার তাড়া দিচ্ছিলেন দীপ্তিমান ঘোষ।তাঁর বিরুদ্ধে অভিযোগ পিতার ঋণ শোধের জন্য আদিবাসী নাবালিকাকে গণধর্ষন করে দীপ্তিমান ঘোষ ও তাঁর বন্ধুবান্ধব।তৃণমূল নেতা দীপ্তিমান ঘোষের দ্বারা নির্যাতিতা ঐ নাবালিকার আরো অভিযোগ তাঁর বাবার বিরুদ্ধে।নাবালিকার অভিযোগ টাকা শোধ না করতে পারার জন্য তার পিতা তাকে দীপ্তিমান ঘোষের হাতে তুলে দিয়েছিল।মঙ্গলবার নাবালিকার মাসি বোলপুর থানার পুলিশের কাছে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।অসুস্থ নাবালিকা বর্তমানে বোলপুর হাসপাতালে ভর্তি।শারীরিক অত্যাচার ও ধর্ষনের অভিযোগ পেয়ে পুলিশ দীপ্তিমান ঘোষ ও নাবালিকার বাবা সহ ৪ জনকে গ্রেপ্তার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বীরভূম সহ সারা রাজ্যে।।প্রথমে নাবালিকাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার সুচিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয় এস এস কেএম হাসপাতালে।
গণধর্ষণের ঘটনায় দীপ্তিমান ঘোষ সহ ধৃত চার জনের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত।তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।এই দিন বোলপুর আদালতে দাঁডিয়ে ধৃত তৃণমূল নেতার মা নমিতা ঘোষ স্বীকার করে নেনে তাঁর ছেলের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়ে শোধ দিচ্ছিল না নির্যাতিতার বাবা। আর তার জেরেই এই ঘটনা।তবে তিনি নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন এই দিন।এদিকে বোলপুর হাসপাতালে ভর্তি নির্যাতিতাকে দেখতে যান বীরভূমের জেলাশাসক বিধান রায়। পাশাপাশি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বোলপুরে সিপিআইএমের পার্টি অফিস থেকে থানা পর্যন্ত একটি মিছিল বের করে বামেরা।
পিতৃ ঋণ শোধ করতে খোদ বাবাই তুলে দিলেন তার নাবালিকা মেয়েকে উত্তমর্ণের হাতে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি