সময় কলকাতা ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক ও টিকাকরণের কাজ শেষ হলে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু এখনও শুরু হয়নি সেই কাজ। এদিকে মঙ্গলবার বনগাঁয় মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হলেছিল বনগাঁ কর্মতীর্থ ময়দানে। সেখানে যোগদান করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি সিএএ ও এনআরসি চালু প্রসঙ্গে বলেন, মতুয়ারা সকলেই নাগরিক। নতুন করে নাগরিকত্ব দেওয়ার কী আছে। সিএএ ও এনআরসি চালু হলে আন্দোলন শুরু হবে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানান, “সিএএ এবং এনআরসির দাবি তো মতুয়া মহাসঙ্ঘের ছিল। তাহলে মমতা ঠাকুর বিরোধিতা করছেন কেন? তিনি তৃণমূলের রয়েছেন বলে বিরোধিতা করছেন? আর মোদি সরকার এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওপার বাংলা, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ধর্মীয় কারণে বা অত্যাচারের কারণে ভারতবর্ষে এসেছেন তাঁরাই নাগরিকত্ব পাবেন। এই বিরোধিতা শুধুমাত্রই তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য”।
পাশাপাশি এদিন বিজেপি নেতা দেবদাস মণ্ডল আরও জানান,“যে ঘটনা ২০১৯ এ দেখা গিয়েছিল সেই ঘটনা আবার ২০২৪ এ ঘটবে। বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে জিততে দেখা যাবে। মতুয়া সঙ্ঘের মানুষরাই ভোট দেবেন। কারণ তাঁদের তো নাগরিকত্ব চাই”। এছাড়াও বলেন, মতুয়ারা ধর্মপ্রাণ মানুষ। তাঁরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, এখনও আছেন এবং পরবর্তীকালেও থাকবেন। এর প্রমাণ আবার ২০২৪ এ পাওয়া যাবে।
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে শুরু ফের রাজনৈতিক তরজা ,২৪ সের ভোট বৈতরণী পারের চেষ্টা


More Stories
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার