Home » বাংলা নববর্ষ উদযাপনেও বিজেপিকে খোঁচা ফিরহাদের

বাংলা নববর্ষ উদযাপনেও বিজেপিকে খোঁচা ফিরহাদের

সময় কলকাতা ডেস্ক: দেশে মাথাকিছু আয়ের তুলনায় বাংলার মাথাপিছু আয় এক শতাংশ বেশি।মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। শুধু মাথা আয়ের পাশাপাশি জিডিপিতেও দেশের থেকে এগিয়ে রয়েছে।শুক্রবার রাজডাঙ্গা নব উদয়ন সংঘ নববর্ষের প্রভাত ফেরিতে উপস্থিত হয়ে এমনটাই দাবি করলেন, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিরোধীদের কার্যত ব্যাঙ্গ করে বলেন বাংলায় শুধু খেলামেলা হয় না। পাশাপাশি বানিজ্যের দিক থেকেও বাংলা অনেক এগিয়ে রয়েছে। বাংলার মানুষ সুখে ও শান্তিতে রয়েছে।

প্রসঙ্গত, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এদিন রাজডাঙ্গা নব উদয়ন সংঘের প্রভাত ফেরিতে উপস্থিত হন ফিরহাদ হাকিম।প্রভাত ফেরির পাশাপাশি মঞ্চে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।তিনি বলেন,আমাদের সংস্কৃতি কৃষ্টি খেলাধুলা হাসি আনন্দ উৎসব নিয়ে সারা বছর মেতে থাকি। আমরা বাঙালী হিসেবে গর্ব অনুভব করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষ্টি সংস্কৃতি কে আঁকড়ে ধরেই তার কর্মকাণ্ড চালিয়ে যান। আমরাও তার পথ ধরেই এগিয়ে চলেছি।

 

বর্ষবরণের দিনেও বিরোধীদের কটাক্ষ করেন পুরমন্ত্রী। তিনি বলেন, একশ্রেণীর  মানুষ দেশে রয়েছে যারা শুধু বলে- ভাও কিতনা হোগিয়া উসকো বেচদো,,, উস্কো খরিদলো। এদের ব্রেনটা এই করতে করতে মেশিন হয়ে গেছে। কিন্তু আমরা বাঙালিরা আমরা সমস্ত মানুষকে নিয়ে হাসি আনন্দে থাকতে চাই, এটাই অন্যদের থেকে আমাদের পৃথক করে রেখেছে।

About Post Author