সময় কলকাতা ডেস্ক: দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালায় মরতে মরতে রাস্তায় এসে দাঁড়িয়েছে মানুষ গড়ার কারিগররা। বারবার বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করেও কোনো লাভ হয়নি চাকরি প্রার্থী শিক্ষকদের। তাই অবিলম্বে নিয়োগের দাবিতে, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা।শুক্রবার আন্দোলনরত চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়।

বিক্ষোভকারীদের দাবি, কর্মশিক্ষা ও শারীর-শিক্ষা বিষয়ে স্কুলের চাকরির চেষ্টা করছেন তাঁরা। বছরের পর বছর ধরে তাঁদের চাকরির কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অভিযোগ, ‘যেখানে আমাদের স্কুলের ক্লাসরুমে বসে শিক্ষাদান করার কথা ছিল সেখানে আজ রাস্তায় বসে বিক্ষোভ করতে হচ্ছে। চাকরি শুধু আমার দরকার নয় চাকরি প্রত্যেকের দরকার, প্রত্যেকের জন্যই আমাদের এই আন্দোলন, আমরা স্বার্থপর হতে পারি না।’

নববর্ষের বার্তা হিসেবে তারা জানান, ‘নববর্ষ সেদিনই আমাদের কাছে শুভ হবে যেদিন আমরা প্রত্যেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ পাব।’এদিনেই অবস্থান মঞ্চ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘আমরা আপনাদের পাশে আমরা আছি। এই আন্দোলনটা যতটা আপনাদের ঠিক ততটাই আমাদেরও।’


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর