সময় কলকাতা ডেস্কঃকথায় বলে ইচ্ছা থাকলে কোন প্রতিবন্ধকতাই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না।তা আরো একবার প্রমাণ করে দিলেন বালুরঘাট সীতানাথ মজুমদার।প্রবল আর্থিক অনটনে উপেক্ষা করেও অদম্য ইচ্ছাশক্তক্তি ও মনের জোরের উপর ভর করে এবার সর্বভারতীয় স্তরে আইআইটি-এর “এমএসসি “র এন্ট্রাস পরীক্ষায় ২৫১ স্থান দখল করে সকলকে চমকে দিয়েছে সীতানাথ।বালুরঘাট শহরের খাদিমপুর কলেজের ছাত্র সীতানাথ।কিন্তু নিজের এই সাফল্যকে ধরে রেখে কীভাবে পড়াশোনা চালিয়ে উঠবে তা নিয়েই চিন্তিত সীতানাথ এবং তার পরিবার।তাই বাধ্য হয়ে সরকারি বা কোন সুহৃদয় ব্যাক্তির সাহায্যের আশার দিকে তাকিয়ে বসে রয়েছে সীতানাথ ও তার পরিবার।

বালুরঘাট শহরের খাদিমপুরের ২৪ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ায় সীতানাথদের বাড়ি।সেখানে ইটের গাথনির দেওয়াল আর টিনের ছাউনির জরাজীর্ণ দুই কামরার ঘর তাদের।বৃষ্টি হলে টিনের ফুটো বেয়ে জল পড়ে।সীতানাথের বাবা সৌরেন্দ্রনাথ মজুমদার পেশায় একজন পুরোহিত।পুজো করে যা আয় হয় তা দিয়েই আর পাঁচটা গরিব পরিবারের মত সংসার চালাতে হয় ।প্রবল দারিদ্রতা থাকা সত্ত্বেও বড় হওয়ার অদম্য ইচ্ছার জোরেই সীতানাথ সফল হয়েছে সর্বভারতীয় স্তরে এই পরীক্ষায়।যা রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

সীতানাথের মা এ বিষয়ে জানান,’ভালো ফল পেয়ে ছেলের খুব খুশি হওয়ার কথা।অথচ সে মন খারাপ করে বসে আছে।আর্থিক দুরবস্থার জন্য আইআইটি- তে ভর্তি হতে পারবে কি না, সেটা নিয়েই ও চিন্তায়।শুনেছি ভর্তি হওয়া ও থাকা-খাওয়ার জন্য অনেক টাকা লাগবে। আমার তো দুবেলা ঠিকমতো খাবারই জোটে না।তার মধ্যে ছেলের পড়ালেখার খরচ পাব কোথায়? তাই সরকার কোনভাবে সাহায্য করলে সীতানাথের এই পড়াশোনা চালিয়ে ওঠা সম্ভব হবে।‘

অপরদিকে সীতানাথ জানিয়েছে,’তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পেছনে যেমন স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে তেমনি কলেজের অধ্যাপকদেরও অবদান রয়েছে।তাঁদের কাছ থেকেও নানা ভাবে সাহায্য পেয়েছে সে।বর্তমানে আইআইটিতে পড়াশোনা করতে যাওয়ার জন্য সে সরকারি আর্থিক সহয়তার দিকেই তাকিয়ে রয়েছে।যা পেলে এতদিনের স্বপ্ন সফল করে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে সে।

যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা সীংহ রায় জানিয়েছেন,’তিনি সীতানাথের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাওয়ার সবরকম ব্যবস্থা করে দেবেন।এখন দেখার বিষয় এটাই যে চরম দারিদ্রতার সাথে লড়াই চালিয়েও সীতানাথ সরকারি বা কোন সুহৃদয় ব্যাক্তির সহয়তায় নিজের স্বপ্ন সফল করে উঠতে পারে কিনা।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র