সময় কলকাতা ডেস্ক : নির্মীয়মাণ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার মহিষবাথান এলাকায়। জানা গেছে, মৃতের নাম লাল্টু পাল ।

ওই বহুতল সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের দাবি, আনুমানিক সকাল ১০টা নাগাদ একটা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা । দেখা যায় মাটিতে অচৈতন্য অবস্থায় পরে আছেন ওই ব্যাবসায়ী। বোঝা যায় উপর থেকে ঝাঁপ দিয়েছেন ওই ব্যবসায়ী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

মৃত লাল্টুবাবু পেশায় একজন ড্রাই ফ্রুট ব্যবসায়ী ছিলেন। বছর পাঁচ বছর আগে ওই এলাকায় স্বস্ত্রীক ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন লাল্টুবাবু।সূত্রের খবর তাঁর স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন আগে বিবাহ বিচ্ছেদ হয়।স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক অবসাদে ভুগছিলেন লাল্টু। তবে তার রেশ ধরেই এই আত্মহত্যার ঘটনা কিনা তা তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।


More Stories
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে