Home » ডেউচা পাঁচামির প্রকল্পকে বন্ধ করতে চাইছে শুভেন্দু অধিকারী, অভিযোগ বিধায়কের

ডেউচা পাঁচামির প্রকল্পকে বন্ধ করতে চাইছে শুভেন্দু অধিকারী, অভিযোগ বিধায়কের

সময় কলকাতা ডেস্ক: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সিউড়ি বিধানসভায় বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসর। সিউড়ি সার্কিট হাউস থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল করে তৃণমূলের নেতাকর্মীরা।এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা নেতৃবৃন্দ। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান,পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকের মহা মিছিল। বীরভূমের মানুষ এককাট্টা এটাই মহামিছিলের প্রমাণ হচ্ছে।’

কিছুদিন আগে সিউড়িতে আইন অমান্য আন্দোলন করতে এসে ডেউচা পাঁচামিতে যাওয়ার কথা বলেন  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এপ্রিলের 20 তারিখে ডেউচা পাঁচামিতে যাওয়ার কথা শুভেন্দুর। সেই নিয়ে এদিন, ক্ষুদ্র শিল্প ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান,’অনেকেই বাধা দিচ্ছে, ডেউচা পাচামি চালু হলে ভারতের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে।’ পাশাপাশি রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন যারা অন্যায় করবে তাদেরকে কখনোই দল রেয়াত করবে না।

এদিন, বীরভূমের জেলা পরিষদের মেন্টর তথা লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ সাংবাদিক বৈঠক করে প্রথমেই শুভ নববর্ষ জানান। সেই সঙ্গে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য আসানসোল এবং বালিগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছেন।এরপরেই রাজ্যের বিরোধী দলনেতাকে একহাত নেন লাভপুরের বিধায়ক। তাঁর অভিযোগ ডেউচা পাঁচামির প্রকল্পকে বন্ধ করতে চাইছে শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষের পাশাপাশি, সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানান লাভপুরের বিধায়ক। তিনি বলেন, শান্তি এবং উন্নয়নের পথে আমাদের এগোতে হবে। অপচেষ্টা চলছে। বিজেপি চক্রান্ত করার চেষ্টা করছে। আমরা সেই চক্রান্তের বিরুদ্ধে উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।’

দেউচা পাচামিতে শুভেন্দু অধিকারী আসবেন সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তাদের দলীয় কর্মসূচি হতে পারে কিন্তু আমরা বলব মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্যাকেজ। যদি এই ব্যাপারে কারো কোন প্রশ্ন থেকে থাকে তবে তা প্রশাসনের সাথে কথা বলুন। এই শিল্প গড়ে উঠলে শুধু বীরভূম নয়, সারা পশ্চিম বাংলার অর্থনৈতিক উন্নয়ন হবে। প্রচুর মানুষের চাকরি হবে।’রাজ্যে সরকারের স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করতে বদ্ধ পরিকর জেলা প্রশাসনও। প্রকল্প বাস্তবায়িত হোক এটাই চান এলাকার বাসিন্দাদের অধিকাংশ মানুষ। তারপরেও কেন উসকানি দিতে বিরোধী দলনেতা আসছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বীরভূমের বাসিন্দারা।

 

About Post Author