সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে দিনের পর দিন বাড়ছে তোলাবাজী ছিনতাইয়ের ঘটনা। বিরোধীদের অভিযোগ শাসক দলের মদত পুষ্ট বেশ কিছু সমাজবিরোধী সাধারণ মানুষের মধ্যে অরাজকতার সৃষ্টির উদ্দেশ্যে এই সব তোলাবাজী, ছিনতাই, চুরি ডাকাতির ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে। সেই রকমই দুই পুলিশ কমিশনারেট এলাকায় সম্প্রতি ঘটল দুটি ঘটনা।
তোলা না দেওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল ব্যারাকপুর পুলিশ কমিশনেরেটের খড়দহে।এই পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা।দুষ্কৃতীরা প্রথমে ব্যবসায়ীদের কাছে তোলা চায়, তোলা না দিতে না পারায়,ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনায় আহত হয় ছ’জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্থানীয়রা বাজার ও দোকানপাট বন্ধ রেখেছে । পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকার মানুষজন। দুষ্কৃতীদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।তার জেরেই এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
অন্যদিকে বিধান নগর পুলিশ কমিশনেরেটে নিউটাউনে এক মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকানে লুঠের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউটাউনের একশন এরিয়া ১এ এর এএল ব্লকে।এখানকার ৩৪ নম্বর প্লটে মহম্মদ আব্দুল গফ্ফরের বাড়ি।তিনতলা বাড়ির দোতলায় গফফর ও তাঁর স্ত্রী মহুয়া থাকেন আর বাড়ির নিচে তাঁদের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে।শনিবার রাতে দোকানেই ছিলেন গৃহকত্রী মহুয়া।দোকানের বাইরে টুলে বসে ছিলেন ওই বাড়ির কেয়ারটেকার বাদল সিং।অভিযোগ, সুযোগ বুঝে মহুয়ার মাথায় আঘাত করে সব টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালায় কেয়ারটেকার বাদল সিং।
মহম্মদ আব্দুল গফ্ফর দোকানের কাচের দরজা ভেঙে মহুয়া গফফরকে উদ্ধার করেন।তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর রবিবার সকালে নিউটাউন থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন মহম্মদ আব্দুল গফ্ফর ।তিনি জানান, গত ২৪ ডিসেম্বর বর্ধমানের কৃষ্ণপুর বাগানের বাসিন্দা বাদল সিং তাঁর কেয়ারটেকার হিসাবে কাজ করছিলেন। নিউ টাউনের স্থানীয় বাসিন্দা মনিরুল, এই বাদল সিংকে নিয়ে আসেন তাঁর কাছে। এরপর নিউটাউন থানা থেকে ওর কাগজপত্র ভেরিফাই করানো হয় ।তারপরেও এই ঘটনা ঘটায় তারা আতঙ্কিত, জানান মহম্মদ আব্দুল গফ্ফর । রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ ।


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী