সময় কলকাতা ডেস্কঃ পুরসভার এক অস্থায়ী কর্মীকে চড় মারার অভিযোগ আইএনটিটিইউসির সভাপতির বিরুদ্ধে। তারই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখায় পুরসভার কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভায়।
জানা গিয়েছে, সোমবার বৃদ্ধ ভাতার জন্য এক মহিলা পুরসভার ওই অস্থায়ী কর্মীর কাছে এসেছিলো। কিন্তু ওই কর্মী সঠিক ভাবে তাঁকে পরিষেবা দেয়নি। তাই মঙ্গলবার পুরসভায় এসে অস্থায়ী কর্মীকে চড় মারে আইএনটিটিইউসি সভাপতি রাকেশ শীল।
তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে পুরসভার কর্মীরা। পুরসভায় বোর্ড মিটিং চলাকালিন সেখানে ঢুকে পড়েন। পুরসভার কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও জানান। পুরপ্রধান তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। সেই সময় বোর্ড মিটিং রুম থেকে বেরিয়ে গেলেও পুরসভার সমস্ত কাজ বন্ধ করে রাখে কর্মীরা। সমস্যায় পড়েন পুরসভার গ্রাহকেরা।
এবিষয়ে আইএনটিটিইউসি সভাপতি রাকেশ শীল সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে জানান, এই ধরনের কোন ঘটনাই ঘটেনি।


More Stories
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়