Home » নেতাদের মাসোহারা না দেওয়াতেই সরানো হল পদ থেকে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

নেতাদের মাসোহারা না দেওয়াতেই সরানো হল পদ থেকে, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

সময় কলকাতা ডেস্ক: বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মণ্ডল সভাপতিদের নাম ঘোষনা হতেই দলের অন্দরে আছড়ে পড়ল ক্ষোভের সুর। দলের নেতাদের মাসোহারা না দেওয়াতেই বাদ, বিস্ফোরক দাবি সদ্য প্রাক্তন এক মণ্ডল সভাপতির। এই ঘটনাকে কেন্দ্রকরে বাঁকুড়ার পাত্রসায়রে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

বাদ পড়া ওই নেতার বিস্ফোরক দাবি সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির স্থানীয় বিধায়ক ও জেলা নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে যান পাত্রসায়ের বিজেপি প্রাক্তন মণ্ডল ২ সভাপতি । বুধবার বিজেপির বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করে দলীয় নেতৃত্ব। ওই তালিকা প্রকাশ হতেই দেখা যায় পাত্রসায়ের দু নম্বর মণ্ডলের দীর্ঘদিনের সভাপতি তমাল কান্তি গুঁইকে বদল করে দায়িত্ব দেওয়া হয়েছে অনুপ ঘোষকে। মণ্ডল সভাপতি পদে এই রদবদল মেনে নিতে পারেননি বিদায়ী মণ্ডল সভাপতি তমাল কান্তি গুঁই।

স্থানীয় বিজেপি বিধায়ক, সাংসদ ও দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তমালকান্তি গুঁই এর দাবি, দলের বিধায়ক ও সাংসদকে মাসোহারা দিতে না পারাতেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, দলের বিভিন্ন পদে কাজের নয় নেতাদের কাছের লোকদের স্থান দেওয়া হচ্ছে। বিদায়ী মণ্ডল সভাপতির এই বক্তব্য সামনে আসতেই বিজেপির অন্দরে  ব্যাবক গুঞ্জন শুরু  হয়েছে । যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। দলের আভ্যন্তরীণ বিষয়ে বলে এড়িয়ে যান তিনি।

About Post Author