Home » অনুব্রতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

অনুব্রতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের

সময় কলকাতা ডেস্ক: অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্ত্যব্যের জের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের।তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ ।প্রসঙ্গত, তৃণমূলই বিষ প্রয়োগ করে মেরে ফেলবে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে, আশঙ্কা করছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর ধারণা,উডবার্ন ওয়ার্ড থেকে ফেরা হবে না অনুব্রতের।বিষাক্ত ইনজেকশন দিয়ে অনুব্রত মণ্ডলকে মেরে ফেলা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এমনটাই মনে করেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

বিজেপি বিধায়কের কথায় বগটুই ঘটনার মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল এখন উডবার্ন ওয়ার্ডে “পেট ফুলিয়ে’ শুয়ে আছেন । “আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ওই উডবার্ন ওয়ার্ডে থেকে ফিরতে দেবেন না,” তাঁর অভিমত।কারণ হিসেবে তিনি বলেন,যদি তৃণমূল তাঁকে ফিরতে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যত কুকর্ম আছে সব সিবিআইয়ের কাছে উগরে দেবেন অনুব্রত। বিজেপি নেতার আরও ধারণা, অনুব্রত মুখ খুললেই পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যায় পড়বেন।জেলে যেতে হবে তাঁদের।তিনি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে নিশানা করেন তৃণমূলকে। তিনি বলেন, উডবার্নে ভর্তি হয়ে সিবিআই এর হাত থেকে পার পাওয়া যাবে না। তাঁর আরেকটি বিতর্কিত মন্তব্য, আগামী দিনে জনগণ গণধোলাই দিয়ে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে দেবে এরকম নেতাদের।

 

বিজেপি বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই জেলা তথা রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।তাই দলের নির্দেশে রবিবার রাতে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। বিধায়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোপালবাবু।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ প্রসঙ্গে এদিন বিজেপি বিধায়ক বলেন, এতকিছুর পরে আবার কোনও তথ্য প্রমাণের কি প্রয়োজন।অভিযোগ না করে বনগাঁর উন্নয়নের দিকে নজর দিন ফের পরামর্শ বিজেপি বিধায়কের।

অনুব্রত মণ্ডল কতটা অসুস্থ তা চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।কিন্তু কোনও কিছু না জেনেই বিজেপি বিধায়ক কোন তথ্যের ভিত্তিতে তাঁকে মেরে ফেলার আশঙ্কা প্রকাশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের তৃণমূল কর্মীরা।

 

About Post Author