সময় কলকাতা ডেস্ক : মাশরুমে আছে ফাইবার, ভিটামিন বি২, ভিটামিন বি৬, ভিটামিন বি৫। এমনকি কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ও পটাসিয়ামের বিভিন্ন কার্যকরি উপাদান গুলি মাশরুমে বর্তমান। যা শরীরকে সুস্থ রাখে । জেনে নেওয়া যাক মাশরুমের গুনাগুন সম্পর্কে

১.মাশরুমে আছে শর্করা, ভিটামিন ও মিনারেল। যা শরীরের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয় ।
২. শিশুদের স্কার্ভি , পেলেগ্রার মতন রোগ থেকে বাঁচাতে মাশরুম অনন্য ভূমিকা গ্রহণ করে। নিয়োসিন ও অ্যাসকরবিক অ্যাসিড , ভিটামিন সিতে সমৃদ্ধ মাশরুম, যা শিশুদের স্কার্ভি , পেলেগ্রার মত রোগের হাত থেকে বাঁচাতে সক্ষম ।

৩. ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও মাশরুম বিশেষভাবে কার্যকরী। মাশরুমে ফাইবার বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যা একেবারে আদর্শ বলে বিবেচিত ।
৪. মাশরুমের নির্যাস থেকে খুশকির ঔষধ তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন চর্মরোগ নিরাময়ে কার্যকরি ভূমিকা নেয় মাশরুম।

৫. মাশরুমে আছে ভিটামিন বি,সি ও ডি যা কোলেস্টেরল কমাতে ও উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা নেয়।
৬. ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডিতে সমৃদ্ধ মাশরুম যা দাঁত ও হাড় গঠনে বিশেষভাবে কার্যকরী।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে