Home » বসিরহাটে আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার, শারীরিক অসুস্থতা না অন্য কোন কারনে মৃত্যু ?

বসিরহাটে আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার, শারীরিক অসুস্থতা না অন্য কোন কারনে মৃত্যু ?

সময় কলকাতা ডেস্কঃ  বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের একটি আম বাগান থেকে বছর চল্লিশের এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধার হয় এদিন। মহিলার নাম শংকরী সরদার।আজ সকাল ন’টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আমবাগানের মধ্যে পড়ে থাকতে দেখে এক মহিলার দেহ। পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ

পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থ ছিলেন তিনি। পুরো ব্যাপারটা জানা যাবে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট  এলে। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে, এটা শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু? না এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

About Post Author