সময় কলকাতা ডেস্কঃ মেদিনীপুরের কাঁথিতে রাস্তার ওপর তৃণমূল পঞ্চায়েত প্রধানের হোটেল ঘিরে শুরু হয়েছে বিতর্ক ।কাঁথি ১ নং ব্লকের নাটাদীঘি অঞ্চলে রাস্তার ওপর একটি হোটেল ঘিরে বিতর্ক ও চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ হোটেলে চালানোর নামে চলছে অবৈধভাবে মদ ও বেআইনি মধুচক্রের ব্যবসা। এই ঘটনার প্রতিবাদে বার বার সরব হয়েছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের তরফে গণ স্বাক্ষর আবেদনও জমা পড়েছে এর আগে অনেকবার। দীর্ঘ প্রায় এক বছর এই হোটেলের ব্যবসা বন্ধ ছিল বলে গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে। গত রাতে বর্তমানের তৃণমূল পঞ্চায়েত সদস্য তপন জানা তার নিজের অনুগামীদের নিয়ে তার হোটেল ভেঙে তিনি নিজে আগুন লাগান এবং সেই দোষ গ্রামবাসী সহ কিছু তৃণমূল কর্মীদের ঘাড়ে চাপাচ্ছেন বলে অভিযোগ গ্রামবাসীদের।
এ বিষয়ে অবশ্য হোটেলের মালিক তপন জানার বক্তব্য যে, স্থানীয় গ্রামবাসীরাই এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা আমার হোটেলে রাতের অন্ধকারে লুটপাট চালিয়েছে, এবং ভাঙচুর, এবং একাধিক আসবাসপত্র লুট করেছে বলে অভিযোগ জানান তপন বাবু।
গ্রামবাসীদের তরফে পাল্টা দূর্গাশঙ্কর মন্ডল নামে এক গ্রামবাসী জানান, গত একবছর ধরে আমরা এই হোটেলের অসামাজিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছি। অনেকবার আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। হোটেলের ভিতরে বেআইনি ভাবে মদ ও মধুচক্রের অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য গ্রামবাসীরা মিলে গণ ডেপুটেশন জমা দিয়েছি। যেহেতু আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি তারই প্রতিশোধ নিতে তারা এই ঘটনা নিজেরা ঘটিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এর আঁচ রয়েছে বলে মনে করছেন বিরোধী পক্ষ।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?