Home » মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাতের আঙ্গুল কাটা পড়ল ট্রাফিক পুলিশের!

মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাতের আঙ্গুল কাটা পড়ল ট্রাফিক পুলিশের!

সময় কলকাতা ডেস্কঃ  মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাতের আঙ্গুল হারাতে হল এক পুলিশ কর্মীকে । শনিবার সকালে পথদুর্ঘটনায় হাতের আঙ্গুল কাটা গেল এক ট্রাফিক পুলিশের। ঘটনাটি ঘটেছে বেলুড়মঠের সামনে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন সকালে চিন্ময় হাউলি নামে এক ট্রাফিক পুলিশ নিজের বাইকে করে ডিউটিতে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি মোটর ভ্যান এর সঙ্গে তার সংঘর্ষ হয়, তারপরেই ওই পুলিশ কর্মীকে মোটর ভ্যানের নিচে পরে থাকতে দেখা যায় বলে । স্থানীয়দের দাবী দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই হাতের আঙ্গুল কেটে রাস্তার ধারে ছিটকে যায়। এবং বাইকটি রাস্তার রেলিং এর পাশে ছিটকে যায়। ঘটনার পরেই আসেপাশে থাকা পুলিশকর্মী ও স্থানীয় মানুষজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই পুলিশকর্মীকে।

স্থানীয় দোকানদার নবকুমার মাইতি বলেন যে সকাল বেলা পানের দকানে দাঁড়িয়েছিলেন হটাৎই বিকট শব্দ শুনে পিছনে ঘুরে দাখেন পুলিশকর্মীতটি মোটর ভ্যানের তলায় পরে আছেন এবং হাতের আঙ্গুল বাদ হয়ে গেছে। এবং বাইকটি রাস্তার রেলিং এ আটকে রয়েছে। পরে সকলে মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। আটক করা ঘাতক মোটরভ্যানটিকেও।

About Post Author