Home » রবি স্মরণ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন

রবি স্মরণ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন

সময় কলকাতা ডেস্কঃআজ ২৫শে বৈশাখ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী।বাঙালির প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথ সর্বতভাবে জড়িয়ে আছেন।তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের সুখে দুখের পথ প্রদর্শক।মানব জীবনে যত ভাবনা,বৈচিত্র্য আছে তার পুরোটাই তিনি তাঁর গানে, কাব্যে বিভিন্ন রচনায় তুলে ধরেছেন। তিনি হলেন বিশ্বের মানব জাতির একজন শ্রেষ্ঠ দার্শনিক।

আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে কবিগুরুর ১৬২ তম জন্মজয়ন্তী।  সারাদিন ধরে তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান হবে।শুধু এ রাজ্যেই নয়,সারা দেশ সহ বিদেশেও স্মরণ করা হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী ।জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন।রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

গত দু বছরের পর করোনার অসুস্থতা কাটিয়ে এবারের ২৫ শে বৈশাখ সকাল থেকে চেনা ছন্দে কবিগুরুর পীঠস্থান শান্তিনিকেতন।প্রথা মেনেই শান্তিনিকেতনের উপাসনা গৃহে বৈদিক মন্ত্রোচ্চারণ ও কবির গানের মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ করা হয় বিশ্বভারতীতে।সারাদিনে রবীন্দ্রনাথের বিভিন্ন বই প্রকাশ ও গীতিনাট্য দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। যদিও উপাসনার মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

 

অন্যদিকে করোনা মহামারি কাটিয়ে দু’বছর পর সেজে উঠেছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি।সোমবার সকাল ৬টা থেকেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।জোড়াসাঁকোর  ঠাকুরবাড়িতে কবির প্রতিমূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।কবি প্রণামে অংশ নিতে এদিন ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ব্রাত্য বসু।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালাদান করেন তারা।

 

পাশাপাশি এদিন রাজ্যের জেলা গুলিতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় কবিগুরুর জন্মজয়ন্তী। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে কবিতা, গান ও নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠান হয়।কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির জেলা নেতৃত্ব।সুকান্ত মজুমদার বলেন,’ প্রতি বছর‌ই রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়।আগে মিডিয়ায় নজর ছিল না।এখন বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, তাই মিডিয়ার প্রচারে এসেছে।‘

২৫ শে বৈশাখ দিনটি সোমবার সিধু কানু মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান এবং গানের মাধ্যমে উদযাপন করা হয়।পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সোমবার পুরসভার প্রাঙ্গণে এই দিনটি পালিত হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যাদান করেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ অন্যান্য কাউন্সিলর ও দপ্তরের কর্মীরা।পাশাপাশি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এদিন।

পাশাপাশি এদিন শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় সকালবেলা শোভাযাত্রার মাধ্যমে পালন করা হয়।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর এবং ওই এলাকার বিশিষ্ট সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা।

অন্যদিকে পানিহাটি রবীন্দ্র স্মৃতিবিজড়িত পেনেটি বাগান বাড়িতে আয়োজন করা হলো কবি প্রণামের অনুষ্ঠান।পানিহাটি অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চলের সংস্কৃতি প্রেমিক মানুষজন নাচ গান কবিতার মধ্য দিয়ে স্মরণ করলেন কবিগুরুকে।কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিধানসভার কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবং সাংসদ সৌগত রায়,পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পুরপ্রধান মলয় রায় সহ বিশিষ্টজনেরা।

 

 

About Post Author