Home » ঝমঝমিয়ে বৃষ্টি! কবে থেকে?

ঝমঝমিয়ে বৃষ্টি! কবে থেকে?

সময় কলকাতা ডেস্কঃ তীব্র দাবদাহের জ্বালা কমাতে অবশেষে এল কালবৈশাখী। তীব্র গরম থেকে মিলেছে খানিকটা স্বস্তি। কালবৈশাখী- শিলাবৃষ্টি এবং বৃষ্টির জেরে বেশ অনেকটাই নেমেছে তাপমাত্রা। শনিবার পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। রবিবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ১ মে সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

অন্যদিকে গরম অব্যাহত থাকছে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জেরে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে। শুক্রবার বৃষ্টি হয়েছে নদিয়া, বর্ধমান, বীরভূম সহ একাধিক এলাকায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সেভাবে কালবৈশাখীর প্রভাব না পড়লেও কমেছে তাপমাত্রা। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রয়েছে কালবৈশাখী বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। এদিকে, তাপপ্রবাহ চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ।

 

 

About Post Author