সময় কলকাতা ডেস্কঃট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যাংক কর্মীর।হাসনাবাদের মধ্যমপুর রেল স্টেশনের ৪৮ নম্বর রেলগেট এর ঘটনা।পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।একই সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।মৃত ব্যক্তির নাম বাবু মণ্ডল।
জানা গিয়েছে,মৃত ব্যক্তি পেশায় বসিরহাটের রাষ্ট্রয়ত্ত ব্যাংকের একজন অস্থায়ী ব্যাঙ্ক কর্মী। তাঁর বাড়ি টাকি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের হসপিটাল পাড়ায়।সোমবার কাজের খুব চাপ থাকায় তাঁর ব্যাঙ্ক থেকে বেরোতে দেরি হয়।এরপর এদিন রাত বারোটা নাগাদ শিয়ালদা-হাসনাবাদ লাইনের লাষ্ট ট্রেন ধরতে গেলে মধ্যমপুর স্টেশন এর কাছে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তিনি।এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্টেশনে থাকা যাত্রী ও স্থানীয় বাসিন্দারা ওই ব্যাংক কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় টাকি হাসপাতালে নিয়ে যান।সেখানেই মৃত্যু হয় ওই ব্যাঙ্ক কর্মীর।এরপর হাসনাবাদের রেল পুলিশ ওই ব্যাংক কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত মর্গে পাঠান।
অন্যদিকে ব্যাংক কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পাশাপাশি ঠিক কি কারণে ওই ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়েই ধন্দে রয়েছে পুলিশ থেকে শুরু করে তাঁর পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদের রেল পুলিশ।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন