সময় কলকাতা ডেস্কঃফের সংস্কৃতি জগতে নক্ষত্র পতন। চলে গেলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ। বয়স হয়েছিল ৮৩বছর।পরিবার সুত্রে জানা গিয়েছে,কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে।তখন গলায় অস্ত্রপচার হয় তার।তারপর তিনি সুস্থই ছিলেন। শনিবার ভোরে হঠাৎই কার্ডিয়াক আ্যরেস্ট হয় পার্থ ঘোষের।নিয়ে যাওয়া হয় আই সি ইউ তে।কিন্তু শেষরক্ষা হয়নি।সেখানেই এদিন সকাল ৭ টা ৩৪ মিনিটে প্রয়াত হন বাচিকশিল্পী পার্থ ঘোষের।
কুন্তী’ অনেক আগেই কর্ণকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবার চলে গেলেন ‘কর্ণ’। আবৃত্তি শিল্পী পার্থ ঘোষ ও গৌরি ঘোষের যুগলবন্দীতে কর্ণকুন্তী সংবাদ বিপুল জনপ্রিয়তা অর্জন করে। দুই শিল্পী আবৃত্তি পাঠ করতে যেখানেই যেতেন শ্রোতারা আব্দার করতেন কর্ণ-কুন্তী শোনার। আর তাদের দাবি পূরণ করতে কুণ্ঠা বোধ করতেন না পার্থ ঘোষ-গৌরী ঘোষ জুটি।সেই জুটির আর কেউই রইলেন না আমাদের মধ্যে।কর্ণ-কুন্তী সংবাদের পাশাপাশি জনপ্রিয় হয়েছিল ‘দেবতার গ্রাস’,‘বিদায়‘। পাশাপাশি জায়া গৌরী ঘোষের সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক স্মরণে রাখার মতো। সেই সব শ্রুতি নাটকের মধ্যে উল্লেখযোগ্য, ‘প্রেম‘,‘জীবন বৃত্তান্ত‘,‘স্বর্গ থেকে নীলপাখি‘।ইত্যাদি। আর যেসব বাঙালি আজ মধ্য বয়সে পৌঁছেছেন তাদের কানে এখনও বাজে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত গল্পদাদুর আসরের সেই সুমধুর কন্ঠের ডাক ” ছোট্ট বন্ধুরা কেমন আছ তোমরা?”
পার্থ ঘোষের প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। আকাশবাণীর রেডিও উপস্থাপক হিসেবে পেশা জীবন শুরু দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। স্বভাবতই এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল। কণ্ঠ মাধুর্যের দৌলতে খুব অল্প সময়ের মধ্যে পার্থ-গৌরী দম্পতি আবৃত্তির জগতে বিশেষ স্থান দখল করে নেন। এককভাবে পার্থ ঘোষের গলায় ‘শেষ বসন্ত’ সকলের নজর কেড়ে নেয়। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হাসপাতাল থেকে তাঁর মরদেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিমতলা মহাশ্মশানে।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির