Home » কত কিলোমিটার গতিতে বইবে অশনি?

কত কিলোমিটার গতিতে বইবে অশনি?

সময় কলকাতা ডেস্ক: আপাতত বঙ্গের আবহাওয়া স্বস্তিদায়ক। ঝড় বৃষ্টির কারণে প্রখর তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে বঙ্গবাসীর। দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতের তাপমাত্রা বেশ আরামদায়ক।

অন্যদিকে দক্ষিন আন্দামান সাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেলে সাইক্লোন অশনির সর্বোচ্চ গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। সেই সময়  উপকূলের স্থলভাগে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার। যা মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছাবে বলে মনে করছেন আবহবিদরা। অশনির প্রভাবেই ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়ে।

রবিবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। রবিবার শহর কলকাতার তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার হিমালয় সংলগ্ন জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, আগামী ১০-১৩ মে অবধি এমনই আবহাওয়া চলবে দক্ষিনবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। ঘূর্ণাবর্তের প্রভাবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।

About Post Author