Home » ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি!

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি!

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের  আশঙ্কা  !সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গুমোট ভাব।কখনো রোদ উঠছে আবার কখনো মেঘাচ্ছন্ন অবস্থা আকাশের।আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পাশাপাশি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়।রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’ তৈরি হতে পারে।

জানা গিয়েছে,আজ কলকাতা,দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া,হুগলি,উত্তর ২৪ পরগণা,পূর্ব মেদিনিপুর,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও তাপমাত্রার হেরফের খুব একটা হবেনা।উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,কালিম্পং,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।


অন্যদিকে আলিপুর হাওয়া অফিস সুত্রে জানানো হয়েছে,দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে।যা রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে।মঙ্গলবার এটি অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে।যার ফলে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার গাঙ্গেয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এমনকি ১০ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

About Post Author