সময় কলকাতা ডেস্কঃ আন্তর্জাতিক মাদার্স ডে-র দিন প্রতিটি সন্তান যখন নিজের মায়ের প্রতি শ্রদ্ধা ভালবাসা জানিয়ে মায়ের প্রতি কর্তব্য পালনের শপথ নেয়, ঠিক সেই মাদার্স ডে এর দিনে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মাকে মারধর করলো মেয়ে জামাই।ঘটনাটি হাবড়া থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকার।স্থানীয়দের দাবি স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা হাসি দাস বাড়িতে একাই থাকতেন। তার মেয়ে শুভশ্রী ধর বিয়ের পর অশোক নগরে থাকতো।
অভিযোগ রবিবার মেয়ে ও জামাই বৃদ্ধা হাসি দাসের বাড়িতে এসে তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করে। বাধ্য হয়ে হাসি দেবী হাবড়া থানার দ্বারস্থ হন।
বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে মেয়ে শুভশ্রী ধর ও জামাই অভিজিৎ ধরকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর রবিবার সকালে মায়ের বাড়িতে এসে মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত মেয়ে জামাই। বৃদ্ধা মা সম্পত্তি লিখে দিতে রাজী না হওয়ায় তাকে মারধর ও মানসিক নির্যাতন করে মেয়ে জামাই। বৃদ্ধার অভিযোগ পেয়েই অভিযুক্ত মেয়ে জামাইকে গ্রেপ্তার করা হয়।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ