Home » বাংলায় শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সবই আজ ধ্বংসের পথে, রাজ্যের সমালোচনায় দিলীপ

বাংলায় শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সবই আজ ধ্বংসের পথে, রাজ্যের সমালোচনায় দিলীপ

সময় কলকাতা ডেস্কঃ  কবির জন্ম দিনেই বাংলার শিক্ষা,সংস্কৃতি ও সাহিত্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী শক্তির অন্যতম মুখ দিলীপ ঘোষ।সোমবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন রবি ঠাকুর তাঁর কবিতায় যেমন বলেছেন  “চিত্ত যেথা ভয় শুন্য, উচ্চ যেথা শির” ঠিক সেই ভাবে বাংলার মানুষ যাতে বাঁচতে পারে ,আমরা সেই লড়াই করে যাব। পশ্চিমবঙ্গে যেন সেই পরিবেশ থাকে।সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।এই কথা বলার পরই বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের তিন বারের শাসন কালে বাংলার শিক্ষার বিস্তর ক্ষতি হয়েছে,।সংস্কৃতি ও সাহিত্যে বাঙ্গালির সুনামেরও ক্ষতি হয়েছে।বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, বাংলায় অপরাধী, সমাজবিরোধীরা সব শাসক দলের তলায় চলে এসেছে।তারাই নেতা হচ্ছে ,তারাই সমাজ চালাচ্ছে।

তাই নদীয়ায় গুলি কান্ডের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে।বিজেপি নেতা দিলীপ ঘোষ এই দিন বলেন নদীয়া জেলার রানাঘাটের এম এল এ শঙ্কর সিং-এর ছেলের বিরুদ্ধে নদীয়ার চাকদহে গুলি কান্ডে অভিযোগ রয়েছে। দিলীপ ঘোষের দাবি রাজ্যের সব সমাজ বিরোধী তৃণমূলের ছাতার তলায় এসে দাঁড়িয়েছে।তার কারন সমাজ বিরোধীরা জানে তৃণমূলে গেলে করে খাওয়া যাবে । তিনি আরও অভিযোগ করেন খাওয়ার জায়গা নিয়ে শাসক দলের মধ্যে টানাটানি বাঁধলে বন্দুক দিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে।  রাজ্যে প্রশাসন পুরোপুরি ফেলিওর।তাই দুস্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে সারা রাজ্য জুড়ে।রাজ্যের যোগ্য পুলিশ অফিসারদের কাজ করার ক্ষমতা ও অধিকার দেওয়া হচ্ছে না।তাই সমাজ বিরোধীরা এত দাপট দেখাতে পারছে , আর পুলিশ হাত তুলে বসে আছে দাবি তাঁর।দিলীপ ঘোষের দাবি এর জেরে রাজ্যের সাধারণ মানুষ কে খেসারত দিতে হচ্ছে।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজের বাড়িতে নৈশ্যভোজ সারার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা গাঙ্গুলি পরিবার নিয়ে।সেই জল্পনার নবতম সংযোজন সৌরভ জায়া ডোনা গাঙ্গুলীর রাজ্যসভার সদস্য করা।এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন বাংলা থেকে রাষ্ট্রপতির মনোনয়ন কেউ পেলে সেটা বাংলার গর্ব।এই দিন বিজেপি নেতা বেশ রক্ষণশীল ছিলেন আসানসোলের বেসুরো বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীকে নিয়ে।তাঁর দাবি সঠিক কথা বললে সব সময় তাঁকে বেসুরো বলে দেগে দেওয়া ঠিক নয়।তবে জিতেন্দ্র তেওয়ারী নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দুঁদে দিলীপ ঘোষ ম্রিয়মান হয়ে পড়েন এই দিন।তবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন রাজ্যের শিক্ষা ,সংস্কৃতি ও সাহিত্য সবই শেষের পথে তৃণমূলের শাসন কালে।

About Post Author