Home » অর্জুন চৌরাশিয়ার মৃত্যুঃ খুন না আত্মহত্যা?

অর্জুন চৌরাশিয়ার মৃত্যুঃ খুন না আত্মহত্যা?

সময় কলকাতা ডেস্কঃ বিজেপি যুব মোর্চা অর্জুন চৌরাশিয়ার মৃত্যু হয়েছে গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই।  কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে অর্জুনের ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছে আলিপুরের কমান্ড হাসপাতাল।সূত্রের খবর, সেই রিপোর্টেই এ কথা বলা হয়েছে ‘অ্যান্টিমর্টেম ইন নেচার’ অর্থাৎ ঝোলানোর আগেই মৃত্যু হয়েছিল, এমন কোনও প্রমাণ মেলেনি।  গলায় ফাঁস লেগে ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত বিজেপি নেতার মা এবং মামলা করেন এক আইনজীবী। সেই মামলাতেই সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি যুব নেতার পরিবার।

এদিকে বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল দাবি করেন অর্জুনকে খুন করা হয়েছে।কারন অর্জুন যেখানে গলায় ফাঁসি দিয়েছে সেই জায়গার ঘরের সিলিং-এর উচ্চতা ছিল প্রায় সাড়ে সাত ফুট আর অর্জুনের উচ্চতা ছিল ৬ ফুট তাঁকে নিজে থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে গেলে একটা চেয়ার বা অন্য কিছুর সাপোর্টের দরকার ছিল, কিন্তু সেখানে কোন চেয়ার বা উচু পাথর কিছু ছিল না। তাহলে ফাঁস দিয়ে ঝুলে যাওয়ার পর সেই চেয়ার বা পাথর সরাল কে? অতএব পুরো তদন্ত না করে কিছু বলা যাবে না। তবে আমরা আমাদের  দাবি থেকে একচুল নড়ছিনা। অর্জুনকে খুনই করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার কলকাতার কাশীপুর এলাকায় রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি যুব মোর্চা অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত মৃতদেহ।সেই মৃত্যু নিয়ে সোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।অর্জুনকে নিয়ে শুরু হয় চাপানউতোর।এদিকে মৃত অর্জুনের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

About Post Author