সময় কলকাতা ডেস্ক:ফিরে এল 2019 এর স্মৃতি ।বউবাজারের দুর্গা পিতূরি লেনে মেট্রোর কাজ চলাকালীন বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা। বউবাজারের রাস্তাতেও ফাটল দেখা দেয় ।
তারপর কলকাতা পুলিশ ঘটনাস্থলে এসে মাইকিং এর মাধ্যমে বাসিন্দাদের ঘর ছেড়ে বেরিয়ে আসতে বলেন।কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে আসার পর তারা কোথায় থাকবেন তার কোন ঠিক ঠিকানা ছিলনা। ঘটনার শুরু বুধবার বিকেল থেকেই। কিন্তু রাত যত বাড়তে থাকে ততই ফাটলের গভীরতা বাড়তে শুরু করে ।
2019 এর সেপ্টেম্বরে এই মেট্রোর কাজ চলাকালীন বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয় এবং বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ে ।সেই স্মৃতি আবার ফিরে এলো ।এবং সেই আতঙ্কে সেখানকার বাসিন্দারা আগে থেকেই তারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন ঘটনাস্থলে যদিও মেট্রোরেলের কর্তৃপক্ষ এসে পৌঁছায় ।কিন্তু এখনও পর্যন্ত সেই বাসিন্দারা কোথায় থাকবেন তার কোন ঠিক ঠিকানা পায়নি ।এখনো খোলা আকাশের নিচে তারা বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, তার মধ্যে আছেন অনেক বয়স্ক মানুষও। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর রাস্তায় নেমে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এখনো পর্যন্ত মোট দশটি বাড়িতে গভীর ফাটল দেখা দিয়েছে। মেট্রোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।আবার অনেকে বাড়ি ছাড়তে চাইছেন না। তাদের অভিযোগ, মানুষের প্রাণের দাম নেই মেট্রো কর্তৃপক্ষের কাছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!