সময় কলকাতা ডেস্কঃ নিজের মেয়েকে নিয়ে বেশ কিছুদিন টালবাহানা করেছিলেন। কিন্তু অবশেষে তাকে আসতেই হয়েছিল নিজাম প্যালেসে। সিবিআই দপ্তরের জেরা পর্ব মিটিয়ে, আপাতত বাড়ি ফিরলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। তাকে স্বাগত জানিয়ে, সংবর্ধনা দিয়ে বরণ করে নিল মেখলিগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটি। এছাড়াও বিভিন্ন ক্লাব এবং সংগঠন, মন্ত্রীর বাড়ি ফেরার খবর জানতে পেরেই, আনন্দিত এবং উৎসাহিত হয়ে, অনেকেই মন্ত্রীর বাড়িতে দেখা করতে যান।
আর এই নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলি কটাক্ষ করতে ছাড়ছে না। বলছে, এটাই তৃণমূলের কালচার। এর আগেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল যখন বাড়ি ফিরেছিলেন, তখন উৎসাহী মানুষের ঢল নেমেছিল রাস্তায়। করা হয়েছিল পুষ্পবৃষ্টি। বীরভূম তৃণমূল কংগ্রেস তাদের নেতাকে কাছে পেয়ে, আনন্দে আপ্লুত হয়েছিল। পাশাপাশি এটাও দেখা গিয়েছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির কেন্দ্রে, কয়েক হাজার মানুষ তার সমর্থনে মিছিল করেছিলেন।
অর্থাৎ একটা বিষয় পরিষ্কার , যে সমস্ত হেভিওয়েট নেতা মন্ত্রীদের নামে অভিযোগ রয়েছে, এবং পুরো বিষয়টাই সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এদের যেভাবে সাদরে গ্রহণ করছে, তাতে বাংলার রাজনীতি ক্রমেই কলুষিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত অনেকগুলো সিবিআই তদন্ত চলছে। এখনো পর্যন্ত সিবিআই কাউকে ক্লিনচিট দেয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই মিছিল করা, এই সমস্ত নেতা-মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া এগুলো মোটেও ভালো কাজ বলে মনে করছে না, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?