সময় কলকাতা ডেস্কঃ পাঁচ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন। সর্বদলীয় বৈঠকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। ২৬ জুন হবে নির্বাচন। ভোটগণনা এবং ফলাফল ঘোষণা ২৯ জুন। মঙ্গলবার দার্জিলিংয়ের ডিএম অফিসে সর্বদলীয় সভায় এই কথা জানালেন জলপাইগুড়ি ডিভিশন কমিশনার এ আর বর্ধণ। ২৭ মে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। মঙ্গলবারের বৈঠকে পাহাড়ের ১৮ টি দলের মধ্যে ৭ টি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার এই সর্বদলীয় বৈঠকে যে সব দল উপস্থিত ছিল সেগুলি হল, বিজিপিএম, সিপিআইএম,হামরো পার্টি, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস, হিল টিএমসি, জন আন্দোলন পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা। যে সব দল নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করে বিজেপি সহ বেশ কয়েকটি দল।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই পাহাড়ে গিয়ে জুনে জিটিএ নির্বাচন হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে সব দল রাজি থাকলেও পরে জিটিএ নির্বাচনের বিরোধিতা করেন মোর্চা নেতা বিমল গুরুং। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। যদিও, এই বিরোধিতাকে কার্যত পাত্তা না দিয়েই পাহাড়ে ভোটের দামামা বাজিয়ে দেওয়া হল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?