সময় কলকাতা ডেস্কঃ তীব্র দাবদাহে রাজ্যের স্কুলগুলিতে ইতিমধ্যেই গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আর গরমের ছুটি মানেই মামা বাড়িতে বেড়াতে যাওয়া। চুটিয়ে আম জাম লিচু খাওয়া। কিন্তু সেই ছুটিতে যদি বিষাদের ছোঁয়া লাগে তবে তো ছুটির মজাটাই নষ্ট হয়ে যায়। সেই রকমই গরমের ছুটিই হল কাল ধুপগুড়ির সাত বছরের হাসিনা খাতুনের কাছে।
গরমের ছুটি উপলক্ষ্যে মামার বাড়ি এসে লিচু খেতে গিয়ে গলায় বীজ আটকে মৃত্যু হলো সাত বছরের হাসিনার। ঘটনায় ইতিমধ্যেই ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পারিবারিক সুত্রের খবর, গরমের ছুটিতে ধুপগুড়ির সোনাখালী চামড়া গুদাম এলাকার নিজের মামার বাড়িতে ঘুরতে আসে বছর সাতের হাসিনা খাতুন। মঙ্গলবার মামার বাড়িতে সবার সঙ্গে বসেই লিচু খাচ্ছিল হাসিনা। সেই সময়ই হঠাৎ করেই তার গলায় আটকে যায় লিচুর একটি বীজ। শিশুর ছটফটানি দেখে তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তাঁর বাড়ির লোকজন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেখানেই কান্নায় ভেঙে পড়েন শিশুর পরিবারের সদস্যরা। এরপরই শিশুটির দেহটিকে পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান