সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টির পরিবেশ রাজ্যজুড়ে। এখন পুরোদমে বর্ষা ঢোকেনি রাজ্যে। তার আগেই প্রাক বর্ষা জনিত বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপাতত ঝড় বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, জুনের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কয়েকদিন পরই মূলত বর্ষা আসে দক্ষিণবঙ্গে।
বুধবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বিকেলের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আজ শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।

বৃহস্পতিবার, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত রাজ্যজুড়ে তাপমাত্রা পরিবর্তনের কোন খবর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!