সময় কলকাতা ডেস্ক: ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার বদল হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার শহর কলকাতার আকাশ থাকবে মেঘলা । ঝেঁপে বৃষ্টি নামতে পারে কলকাতায়। শুধু কলকাতাতেই নয়, আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আজ শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী , শুক্রবার, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে যাবে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার দিন দশেকের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক-বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বৃহস্পতিবার, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত রাজ্যজুড়ে তাপমাত্রা পরিবর্তনের কোন খবর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!