Home » চেনা রোনাল্ডোকে ফিরে পাবে কি পর্তুগাল ?

চেনা রোনাল্ডোকে ফিরে পাবে কি পর্তুগাল ?

আবুল কায়ুম সময় কলকাতা ডেস্কঃ আজ স্পেনের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করাই লক্ষ্য পর্তুগালের। কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। বৃহস্পতিবার (২ জুন) উয়েফা নেশন্স লিগে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। পাশাপাশি চলতি বছরের শেষে হতে চলতি বিশ্বকাপের কথা মাথায় রেখেই টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছেন পর্তুগাল। ক্লাব ফুটবলে মরশুম খুব একটা ভালে কাটেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো্র। ম্যানচেস্টারের জার্সিতে ২৪টি গোল করলেও তাঁর খেলায় ধারাবাহিকতার অভাব ছিল। এমনকি, শেষদিকে দলের অন্তর্বতী কোচ রালফ রাংনিকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়। যদিও ক্লাব ফুটবলের ব্যর্থতা ভুলে। দেশের জার্সিতে চেনা ছন্দে ধরা দিতে মরিয়া সিআর সেভেন।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের আসরে এই স্পেনের বিরুদ্ধেই দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এবার নেশন্স লিগের আসরেও স্কোরশিটে নাম তুলতে মরিয়া তিনি। পক্ষান্তরে, গতবারের নেশন্স লিগে ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি স্পেন।

শিরোপার লড়াইয়ে ফ্রান্সের কাছে ১-২ ব্যবধানে হেরেছে লুইস এনরিকের দল।  এই বছরের শেষের দিকে কাতারে সেলেকাওদের ফিফা বিশ্বকাপের গৌরব অবশ্যই পেতে চাইবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ এটি রোনাল্ডোর সম্ভত শেষ বিশ্বকাপ হতে চলেছে, ইতিমধ্যেই রোনাল্ডো তার সুবর্ণময় ক্যারিয়ারের শেষ লগ্নে পৌছে গিয়েছেন।

About Post Author