Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: ‌বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বেড়েছে । গরম থেকে বাঁচতে ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছিল রাজ্যবাসী । এবার বর্ষার আগমন ঘটবে রাজ্যে। শুক্রবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো আর দিন দশেকের মধ্যে দক্ষিণবঙ্গের প্রবেশ করবে বর্ষা।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হবে না। জলীয়বাষ্পের কারনে ভ্যাপসা গরম অনুভূত হবে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। সামনের সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ফলত আগামী ৫ দিন উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারেভারী বৃষ্টি।

About Post Author