সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই গোমড়া মুখ কলকাতার আকাশের। তবে মাঝে মাঝে মিলবে রোদের দেখা। গত কয়েকদিনের মতো আজও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক। ভারতের মূল ভূখণ্ডের দিকে আসতে থাকা দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার, জলীয়বাষ্পের কারনে ভ্যাপসা গরম বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। সামনের সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে কলকাতায় সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। শনিবার থেকেই দাপট দেখাতে শুরু করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে চলবে বৃষ্টি।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাজনিত গরম। রোদের তেজ না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে গরমের মাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ আজ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!