Home » ঋতব্রত শিবিরে ফাটল! কোন তিন “ঋতপন্থী” বিধায়ক কালীঘাটের মিছিলে?কী বলছেন তাঁরা?

ঋতব্রত শিবিরে ফাটল! কোন তিন “ঋতপন্থী” বিধায়ক কালীঘাটের মিছিলে?কী বলছেন তাঁরা?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১০ অগাস্ট : ঋতব্রত শিবিরে ফাটল !  তবে কি কুণাল ঘোষ-ই ঠিক যার দাবি ঋতব্রত শিবির অচিরেই বিধায়ক শূন্য হতে শুরু করবে! এই জল্পনা এবং বক্তব্যের পালেকিছুটা হলেও হাওয়া লাগল সোমবার। ঋতব্রত শিবিরে ছিলেন বলে নেওয়া হয়েছিল এরকম তিন বিধায়ককে দেখা গেল কালীঘাটের প্রতিবাদ মিছিলে। হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদের অঙ্গ হিসেবে বিধানসভায় কালীঘাট তৃণমূলের বিক্ষোভে তাঁদের যোগ দিতে দেখা গেল। ঋতব্রত শিবিরের তিন বিধায়ক হলেন মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা, বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিভাস সর্দার। তাঁরা জানান,নেত্রীর ওপর হামলার প্রতিবাদেই এই কর্মসূচিতে শামিল হয়েছেন।

তিন বিধায়কের প্রাথমিক বক্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে হামলার প্রতিবাদে তারা মিছিলে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে বসিরহাট উত্তরের বিধায়ক  তৌসিফুর এক ধাপ এগিয়ে বলেছেন, তিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মেনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সুযোগ দিয়েছেন বলেই তাঁর বিধায়ক হতে পারা একথা জানিয়ে তিনি বলেন, মমতা না থাকলে তিনি ৫০০ ভোটও পেতেন না। তিনি এও বলেন, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী দল থেকে তাঁকে জানানো হয়েছিল, তাঁদের অবস্থান যাই থাকুক নেত্রী থাকবেন মমতা। তিনি বলেন, ” অনেক অপেক্ষা করেছি। ওদিকে বারবার বলা হয়েছিল, আজ দিদির কাছে যাব – কাল দিদির কাছে যাব অথচ সেটা আর হল না।”তৌসিফুর জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, তিনি কালীঘাট তৃণমূলের সঙ্গেই আছেন।।

আরও পড়ুন হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল

ঋতব্রত শিবিরে ফাটল  #মমতাবন্দ্যোপাধ্যায় #তৃণমূল

About Post Author