Home » একশ দিনের টাকা না পাওয়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দড়ি টানাটানি

একশ দিনের টাকা না পাওয়া নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দড়ি টানাটানি

সময় কলকাতা ডেস্ক : একশ দিনের টাকা না দিলে বিজেপি কর্মীদের রাস্তায় নামতে দেওয়া হবে না বলে প্রকাশ্য সভা থেকে হুমকি দিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি। পাল্টা বিজেপির কটাক্ষ ১৫ শো কোটি টাকা চুরি হয়েছে। মানুষই তৃণমূল নেতাদের রাস্তায় নামতে দেবে না।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্য সভা থেকে বিজেপি কর্মীদের হুমকি দিলেন তৃণমূলের মালদা জেলা সভাপতি। কেন্দ্র একশ দিনের কাজের টাকা দিচ্ছে না সাধারণ মানুষকে বঞ্চিত করছে। এই অভিযোগ তুলে প্রকাশ্য সভায থেকে মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতিপুর এর তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্স হুমকি দিলেন “কেন্দ্র যদি একশ দিনের টাকা না দেয় তাহলে কোন বিজেপি কর্মীকে রাস্তায় নামতে দেওয়া হবে না।”

এই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই সমগ্র মালদা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মালদা জেলা সম্পাদক অম্লান ভাদুরি তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল জেলা সভাপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তার বক্তব্য, ‘১৫ কোটি টাকা তৃণমূল নেতৃত্ব চুরি করেছে সেই খবর জেলার মানুষজন জানেন, মানুষ তৃণমূলকে রাস্তায় নামতে দেবে না।’

বিজেপির মালদা জেলা সম্পাদক অম্লান ভাদুরি বক্তব্য, ‘রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকার হিসাব দিলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম জানান,  ‘দীর্ঘদিন ধরেই রাজ্য একশ দিনের টাকা নিয়ে সরব।’ একদিকে বঞ্চনার অভিযোগ অন্যদিকে চুরির অভিযোগ,এই দুই অভিযোগকে ঘিরে সরগরম মালদার রাজনৈতিক ময়দান।

About Post Author