সময় কলকাতা ডেস্ক: এক কিশোরীকে যৌন নিগ্রহ এবং নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়ার অপরাধে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাইস মিলের ঘটনা।
জানা গিয়েছে, বছর বারোর এক কিশোরীকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে তুলে নিয়ে যায় দুই প্রতিবেশী যুবক। অভিযোগ, এরপর ওই কিশোরীকে তাদের গোপন আস্তানায় নিয়ে গিয়ে নগ্ন করার চেষ্টা এবং যৌন নিগ্রহ করে ওই দুই যুবক । ঘটনা জানাজানি হতেই ওই দুই যুবকের বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক ইস্যু নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা মা।

যৌন নিগ্রহ ও অশ্লীল ছবি তুলে ভাইরাল করা, লাগাতার ব্ল্যাকমেলের হুমকি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। এদের বাড়ি টাকি পুরসভার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে। ধৃত ওই দুই যুবকের নাম জয় চৌধুরী(২২) এবং ভবেশ মণ্ডল(২১)। এই দুই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ধৃত দুই যুবককে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে খবর। পাশাপাশি, ওই নির্যাতিতা কিশোরীও বসিরহাট মহকুমা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে বলে জানা গিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী