সময় কলকাতা ডেস্ক: রাজ্যে বর্ষা প্রবেশ করলেও এখনো ঝমঝমিয়ে বৃষ্টি নামেনি। এখনো কাটেনি ভ্যাপসা গরম। প্রতিনিয়ত গুমোট গরমে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। এখন কবে একটু বৃষ্টি নামবে সেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী।
মঙ্গলবার, সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। মাঝে মাঝে দেখা মিলেছে রোদের। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় স্বস্তি নেই রাজ্যবাসীদের। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিনবঙ্গে মৌসুমি বায়ু এখনো না আসায় আবহাওয়ার কোন পরিবর্তন হয় নি। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একেবারেই অন্যরকম পরিবেশ উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে চলছে বৃষ্টি। বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিনে আরো বাড়বে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!