সময় কলকাতা ডেস্কঃ গুমোট গরমে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। এখন কবে একটু বৃষ্টি নামবে সেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘাছন্ন, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় স্বস্তি নেই রাজ্যবাসীদের।
ধবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে কিন্তু তাঁর সাথে সমতলেও দারুণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে কোনওরকম নিম্নচাপ না থাকায় মৌসুমি বায়ু প্রবেশের ক্ষেত্রে আরও দেরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। পূর্ব উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তবে এর কোনও প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের ভারী বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন ধরে। বুধবার, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদাতেও একই ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!