Home » নোকোরিচ সময়মত বাজে নি, লজ্জা বাঁচালেন সুনীল

নোকোরিচ সময়মত বাজে নি, লজ্জা বাঁচালেন সুনীল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : সময়মত বেজে ওঠে নি কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত “নোকোরিচ” যা আয়োজক দেশ ভারতের কাছে লজ্জার, যুবভারতীর বুকে হওয়ায় লজ্জা তিলোত্তমা কলকাতারও । প্রথমে অ্যাওয়ে দেশের জাতীয় সঙ্গীত না বাজিয়ে ভারতের জাতীয় সঙ্গীত “জনগণমন “বাজানো এবং তারপরে দীর্ঘ পাঁচ মিনিটের মধ্যে কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত নোকোরিচ ( রয়াল কিংডাম ) না বাজাতে পারার লজ্জা মাঠে আরও বাড়তে পারত। ফিফা ৱ্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ পেছনে থাকা কম্বোডিয়াকে হারাতে মুশকিল আসান সেই সুনীল ছেত্রী। জোড়া গোল করে দেশকে জেতালেন।এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে তিনিই ত্রাতা।

কোচ ইগর স্টিমাচ বলতেই পারেন, আধিপত্য নিয়ে খেলেছে ভারত। উভয় অর্ধেই গোল হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যাবে সুনীল ছাড়া কেউ তেকাঠিতে বল রাখতে সেভাবে সফল হচ্ছেন না কেন, তা নিয়ে। ৩৭ বছর বয়সী সুনীলের ৮২ গোল হয়ে গেল বুধবার রাতে । পুসকাসকে ছুঁতে আর দরকার দুটি গোল।আন্তর্জাতিক ফুটবলে ষষ্ঠ সর্বোচ্চ সুনীল  রেকর্ড গড়ছেন, লাভবান হচ্ছে ভারত। প্রশ্ন,সুনীল না থাকলে তাঁর অভাব ঢাকার কেউ কি উঠে আসবে না? সুনীলের দুটি গোল ছাড়া এদিনও যুবভারতীতে ছিল শুধুই সুযোগ নষ্টের প্রদর্শনী।।

About Post Author