সময় কলকাতা ডেস্কঃ গুমোট গরমে নাজেহাল রাজ্যবাসী। এখন কবে একটু বৃষ্টি নামবে সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। নাজেহাল পরিস্থিতি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে চলছে বর্ষা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে অস্বস্তি আরও বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তিতে শহর কলকাতা।
বৃহস্পতিবার, পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে । বৃহস্পতিবার বেলা বাড়লেই আরও অসহনীয় হতে পারে গরমের পরিস্থিতি। তবে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে।
দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে কিন্তু তাঁর সাথে সমতলেও দারুণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের ভারী বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন ধরে। দক্ষিণ দিনাজপুর, মালদাতেও একই ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে।

পূর্ব উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তবে এর কোনও প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!