শ্যাম বিশ্বাস, বসিরহাট, সময় কলকাতাঃ এ যেন ঠিক হিন্দি সিনেমার বাজিগরের চিত্রনাট্য। প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে গিয়ে ছাদ থেকে ঠেলে দিয়ে ঠাণ্ডা মাথায় ভীড়ের মধ্যে মিশে গিয়ে যাওয়া। আর বাস্তবেও একই ঘটনা ঘটতে দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের দুলদুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাধ্যমিক উত্তীর্ণ সোমা মণ্ডল নামে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শতদল মহাজন নামে এক যুবকের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ সোমার ফোনে শতদলের ফোন আসে। তারপরেই শুক্রবার সকালে বাড়ির পাশের আম বাগানে সোমা মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্যদের খবর দিলে ঘটনা স্থলে আসে তারা। মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
এদিকে মৃত তরুণীর মা মিনা মণ্ডলের অভিযোগ, মেয়েকে ভিডিও কল করে আত্মহত্যার প্ররোচনা দেয় শতদল। শতদল মহাজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান পড়ায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল শতদল মহাজন। মৃতার পরিবারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রেমিকের পরিবার।
ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর প্রেমিক শতদল মহাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তারও তদন্ত শুরু করছে পুলিশ।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী