সময় কলকাতা দেশকঃ রাজ্যে অশান্তির জন্য রাজ্যপাল ও জেপি নাড্ডাকে দায়ী করলেন কাকলি ঘোষ দস্তিদার। বিজেপির উস্কানিতে কর্ণপাত না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বারাসাতের ৪ নং ওয়ার্ডে রবীন্দ্র – নজরুল স্মরণ সন্ধ্যায় এসে বারাসাতের সাংসদ সাধারণ মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেন।
নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে সুর চড়াচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে বারাসাতের সাংসদ যেমন একই দাবিতে সোচ্চার হয়েছেন তেমনই জে পি নাড্ডার নাম না করে তাঁকে বাংলায় আগুন লাগানোর অন্যতম কান্ডারি বলে অভিহিত করেন।
রাজ্যপালের টুইট ঘিরে আবার বিতর্ক উসকে দিয়ে সাংসদ বলেন রাজ্যপাল পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করতে চান । রাজ্যপালকে বিজেপির প্রেসিডেন্ট করার ব্যাঙ্গাত্মক দাবি সাংসদের গলায়। কাকলি ঘোষ দস্তিদার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কোনও মন্তব্য না করে পরিষ্কার করে দিয়েছেন যে,রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিরোধী ঐক্য নিয়ে তাঁদের স্ট্রাটেজি সময়মত প্রকাশ পাবে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?