Home » এলাকায় দেখা মেলে না সাংসদের, বিক্ষোভের মুখে অপরূপা

এলাকায় দেখা মেলে না সাংসদের, বিক্ষোভের মুখে অপরূপা

সময় কলকাতা ডেস্কঃ  চন্দনপুর রেল স্টেশন এলাকায় আন্ডারপাশের দাবিতে  হরিপাল ব্লক  তৃণমূল কংগ্ৰেসের ঘোষিত কর্মসূচীতে এসে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার। বিক্ষোভের জেরে প্রায় এক ঘন্টা আটকে থাকেন সাংসদ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিপালের চন্দনপুর এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে হরিপাল থানার বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভ কারীদের অভিযোগ সাংসদ হওয়ার পর এলাকায় দেখা মেলে না সাংসদ অপরূপা পোদ্দারের। এলাকায় কোনো উন্নয়ন মূলক কাজও তিনি করেননি বলে অভিযোগ তোলেন বিক্ষোভ কারীরা। যদিও এ বিষয়ে কিছু বলতে চান নি সাংসদ অপরূপা পোদ্দার।

জানা গেছে হরিপাল ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে চন্দনপুরে রেল সাবওয়ের দাবিতে একটি সভার আয়োজন করা হয় এবং সভা শেষে চন্দন পুর স্টেশন মাস্টারকে একটি স্বারক লিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।

 

উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার কথা ছিল মন্ত্রী বেচারাম মান্না,হরিপাল বিধায়ক করবি মান্না সহ হরিপাল ব্লক তৃণমূল নেতৃত্বের। সেই কর্মসূচিতে হঠাৎই হাজির হন আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার। সাংসদ এলাকায় ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমুল কর্মীরা। যদিও মন্ত্রী বা বিধায়ক কেউই উপস্থিত হননি উক্ত সভাতে।

About Post Author