Home » এবার নামবে ঝমঝমিয়ে বৃষ্টি!

এবার নামবে ঝমঝমিয়ে বৃষ্টি!

সময় কলকাতা ডেস্ক: এবার স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে রবিবার। গুমোট গরম উধাও হয়ে আসবে বৃষ্টির পরিবেশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে একই সঙ্গে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছলে তবেই গরমের হাত থেকে রক্ষা পাবে বঙ্গবাসী।

এখনও বর্ষা আসেনি দক্ষিণবঙ্গে। আগামী ১৪ থেকে ১৬ জুনের মাঝে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করার ফলে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হয়ে চলেছে এবং আগামী দিনেও সেই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে চলছে প্রবল ঝড়বৃষ্টি। রবিবার ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি দার্জিলিং সহ উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে। বিগত বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে দার্জিলিঙে। উত্তরবঙ্গে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author