সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। এখনও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। আগামী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার পর বৃষ্টির পরিমাণ বাড়বে।

পূর্বাভাস বলছে, মঙ্গলবারের আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি, রোদের তেজ বজায় থাকবে। শহরে বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি টের পাওয়া যাবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করছে। আর সে কারণেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এক নাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। আগামী দিনে সেই বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে আসলে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বাড়বে এবং গরম থেকে মুক্তি মিলবে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!