Home » ভারত ছারখার করে দিল হংকংকে

ভারত ছারখার করে দিল হংকংকে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :  সুনীল বাহিনীর দাপটে ছারখার হয়ে গেল হংকং। আগেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা মান অর্জন করলে কি হবে, মঙ্গলবার যুবভারতী মাতিয়ে দিল ভারত। নীল জার্সিতে বাঘের মত ক্ষিপ্রতা দেখিয়ে ভারত এক গন্ডা গোলের মালা পরিয়ে দিল হংকংকে। ফিফা ৱ্যাঙ্কিং অনুযায়ী ৪১ ধাপ এগিয়ে থাকা ভারত দু অর্ধে  দুটি করে গোল করে। চার গোলের মধ্যে যথারীতি গোল করলেন সুনীল ছেত্রী। এছাড়াও গোল করেন আনোয়ার, মনবীর সিং, ঈশান পণ্ডিতিয়া।

খেলার দু মিনিটের মধ্যে আনোয়ার গোল করে ভারতকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ লগ্নে সুনীল ছেত্রী গোল করে ব্যবধান বাড়ান। এই গোলের সুবাদে পুসকাসকে ছুঁয়ে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্ম ভাবে পঞ্চম স্থানে চলে এলেন সুনীল ছেত্রী । মেসির সঙ্গে তফাৎ থাকল মাত্র দু গোলের।

খেলার দ্বিতীয়ার্ধে আবার পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ভারত। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৮৫ মিনিট পর্যন্ত। গোলদাতা ছিলেন মনবীর সিংহ। এবং ঈশান পন্ডিতিয়া। তাঁর আই এস এলের অভ্যেস তিনি বজায় রাখলেন। শেষ মুহূর্তে গোল তিনি করবেনই।ঈশানের ফিনিশিং  ৪-০ গোলের ব্যবধান গড়ে দেয়। ইগার স্টিমাচ এদিন খুশি হতেই পারেন। বড় ব্যবধানে জয়ের জন্য নয়, তিনি খুশি হবেন রক্ষণ গোলদুর্গ অক্ষত রাখার জন্য আর স্ট্রাইকিং ফোর্স ঠিকঠাক কাজ করার জন্য।সুনীলের পাশাপাশি মনবীর, ঈশান যে তাঁকে ভরসা দিতে শুরু করেছে।।

 

About Post Author