Home » ত্রিনবাগো নাইট রাইডার্স, এসআরকে-র নতুন মহিলা ক্রিকেট দল

ত্রিনবাগো নাইট রাইডার্স, এসআরকে-র নতুন মহিলা ক্রিকেট দল

সময় কলকাতা ডেস্কঃ বলিউডের কিং খান এবার মহিলা ক্রিকেট দলেরও মালিক হলেন। ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট করে শাহরুখ খান ঘোষণা করেন যে তাঁর নাইট রাইডার্স ক্রিকেট দল ফ্র্যাঞ্চাইজি প্রথম মহিলা ক্রিকেট দল শুরু করল। এই মহিলা ক্রিকেট টিমের নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। জানা গিয়েছে, মহিলা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবে এই টিম।

টিকেআর-এর পক্ষ থেকে মাইক্রো ব্লগিং সাইটে প্রথম খবরটি জানানো হয়। পরে শাহরুখ নিজের টুইটার হ্যান্ডেলেও এই টুইটটি শেয়ার করেন। শাহরুখ এদিন টুইটারে লেখেন,’আমাদের সকলের জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি আমি ওঁদের লাইভ দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’

উল্লেখ্য, আইপিএল-এ কেকেআরের ম্যাচ চলাকালীন দলকে চিয়ার-আপ করতে প্রায়শই স্টেডিয়ামে দেখা যায় শাহরুখকে। তাই শত ব্যস্ততার মাঝেও মেয়েদের সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-এও থাকার চেষ্টা করবেন শাহরুখ। ৩০ আগস্ট  থেকে শুরু হচ্ছে সিপিএল। সেখানেই খেলবে শাহরুখ-জুহির ত্রিনবাগো নাইট রাইডার্স। নেতৃত্ব দেবেন ডিয়ান্ড্রা ডটিন। দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টিমের সকলকে স্বাগত জানানো হয়েছে।

About Post Author